৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৯ অপরাহ্ণ, জুলাই ৩, ২০১৮
৩ জুলাই ২০১৮, মঙ্গলবার : বাংলাদেশের প্রজাতন্ত্রের কর্মে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান কোটা পদ্ধতি পর্যালোচনা, সংস্কার ও বাতিল করার জন্য সাত সদস্যের কমিটি গঠন করেছে সরকার। ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেবে এ কমিটি।
সোমবার (৩ জুলাই) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
কেবিনেট সচিবকে আহ্বায়ক করে কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, অর্থ মন্ত্রণালয়ের সচিব, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, পাবলিক সার্ভিস কমিশন- পিএসসির সচিব ও প্রধানমন্ত্রীর দপ্তরের ভারপ্রাপ্ত সচিবকে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোমিনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রজ্ঞাপনটি কিছু সময়ের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
কোটা সংস্কার নিয়ে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণের নেতাদের ওপর হামলা এবং নতুন কর্মসূচির মধ্যেই এই কমিটি গঠন করা হলো। শনি থেকে সোমবার পর্যন্ত ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর দফায় দফায় হামলা করে ছাত্রলীগ নেতাকর্মীরা। বেশ কয়েকজন নেতাকে গ্রেপ্তারও করা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D