৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৩ অপরাহ্ণ, জুন ৩০, ২০১৮
সরকারী চাকরিতে নিয়োগে বিদ্যমান কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগ হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাদের উপর এ হামলা চালানো হয়।
আন্দোলনকারীদের অভিযোগ, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হন কোটা আন্দোলনকারী শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা। এসময় সেখানে উপস্থিত হন পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন, যুগ্ম আহবায়ক রাশেদ ও নুরুল ইসলাম নুর। শিক্ষার্থীরা কিছু বুঝে উঠার আগেই তাদের উপর লাঠিশোটা নিয়ে হামলা হয়।
এ ঘটনায় অন্তত পাঁচ জন আহত হয়েছেন। তারা হলেন- নুরুল, মাসুদ, আব্দুল্লাহ, সাদ্দাম ও আতাউর। আহতদের সকলকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আন্দোলনকারীরা জানান, কোটা সংস্কার নিয়ে প্রজ্ঞাপন জারির দাবিতে আন্দোলনরত নেতা-কর্মীরা সকালে সংবাদ সম্মেলন করতে যান ক্যাম্পাসে। এ সময় তাদের বাঁধা দিয়ে তাদের দফায় দফায় মারধর করা হয়। এতে আহত হন আন্দোলনের যুগ্ম-আহ্বায়ক নুরুল হকসহ কয়েকজন।
আন্দোলনকারীদের অভিযোগ, সরকার প্রধানের ঘোষণার আড়াই মাসেও কোটা সংস্কারের কোনো প্রজ্ঞাপন জারি হয়নি। এ নিয়ে কোটা সংস্কার দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের প্লাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের শনিবার সংবাদ সম্মেলন করার কথা ছিল।
এ প্রতিবেদন লেখার সময় গোটা ক্যাম্পাস থমথমে ছিল। ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে হামলাকারীরা অবস্থান ছিল।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D