২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ, জুন ২২, ২০১৮
কুষ্টিয়া: বাকশাল কায়েম হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। সাংবিধানিকভাবে তার বাস্তব রূপও নেই। গণতান্ত্রিকভাবে বিএনপিসহ সব দল সুযোগ গ্রহণ করছে। এখানে কোনো ভয়ংকর শাসন বা একদলীয় শাসন এবং অগণতান্ত্রিক কোনো কার্যক্রমও নেই’ বলে মন্তব্য করেছেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া সার্কিট হাউসে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। ‘খালেদা জিয়ার মুক্তি ও আওয়ামী লীগের বিরুদ্ধে একতরফা নির্বাচনকালীন সরকার গঠনের অভিযোগ তুলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের মন্তব্যের প্রেক্ষিতে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ইনু বলেন, যারা শেখ হাসিনার পদত্যাগ ও খালেদা জিয়ার মুক্তির বিষয়টি শর্ত করছে তারা বাংলাদেশের রাজনীতিতে ষড়যন্ত্রের বীজ বপন করছে।
তিনি বলেন, এই দুই শর্ত যারা আরোপ করে তারা নির্বাচন বানচালের ফাঁদ তৈরি করছে। কে নির্বাচনে আসবে, কে আসবে না তা আলোচনার বিষয় হতে পারে না।
ইনু বলেন, বিএনপি নেতারা নির্বাচনের কথা বলতে বলতে মুখে ফ্যানা তুলে ফেলেছেন। তারা জামাত, জঙ্গি, যুদ্ধাপরাধী ও আগুন সন্ত্রাসীদের প্রত্যক্ষ দোসর এবং গণতন্ত্রের জন্য বিপদ।
ইনু বলেন, সামরিক সরকারের আমদানি করা জঙ্গি, যুদ্ধাপরাধী, জামায়াত, আগুন সন্ত্রাসী ও তাদের দোসর বিএনপি—এই পাঁচ দানব রাজনীতি ও গণতন্ত্রের জন্য ভয়ানক বিপজ্জনক শত্রু। এদেরকে কীভাবে রাজনীতি এবং ক্ষমতার রাইরে রাখা যায়, সেটা নিয়ে আলোচনার বিষয়বস্তু হতে পারে। নির্বাচনে আসা বা না আসা নিয়ে কোনো আলোচনার প্রশ্নই ওঠে না। কৌশল হিসেবে নির্বাচনের নামে ওই পাঁচ দানব গণতন্ত্রের টুপি পরে মিথ্যাচারকে বেছে নিয়েছে।
এসময় কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. জহির রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার নূরানী ফেরদৌস দিশা, কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D