৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৬ অপরাহ্ণ, মে ৩১, ২০১৮
ঢাকার মানহানির দুই মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন নিষ্পত্তি করতে ম্যাজিস্ট্রেট আদালতকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
বৃহস্পতিবার (৩১ মে) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেয়।
জাতীয় পতাকা অবমাননা ও ১৫ আগস্ট জন্মদিন পালনের অভিযোগে করা এ দুই মামলায় জামিন চেয়ে খালেদা জিয়ার আবেদন নথিভুক্ত করে ম্যাজিস্ট্রেট আদালত। এর পরেই তারা হাইকোর্টে জামিন চান।
এর আগে গত মঙ্গলবার (২৯ মে) এই বেঞ্চে জামিন আবেদনের ওপর শুনানি শেষ হয়। এবিষয়ে আদেশের জন্য আজকের বৃহস্পতিবার (৩১ মে) দিন ধার্য করেন আদালত।
খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী ও জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষ শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ হোসেন। ওইদিন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম উপস্থিত থাকার প্রসঙ্গে আদালত বলেন, চাইলে তিনি বৃহস্পতিবার (৩১ মে) এ বিষয়ে তার বক্তব্য উপস্থাপন করতে পারবেন।
উল্লেখ্য,গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন নিম্ন আদালত। এ মামলার অপর আসামি খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ বাকি পাঁচজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তাঁদের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা জরিমানাও করা হয়।
রায়ের পর পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারকে বিশেষ কারাগার ঘোষণা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D