৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, মে ১৯, ২০১৮
বিষাক্ত রাসায়নিক আমে ছয়লাভ হয়ে গেছে ঢাকা। রাজধানীর মিরপুর এক নম্বর মাজার রোড এলাকার ফলের আড়তে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১ হাজার ১০০ মণ আম ধ্বংস করা হয়েছে।
শনিবার সকালে এই আড়তে অভিযান চলে। এতে কৃত্রিমভাবে রাসায়নিক উপাদান দিয়ে অপরিপক্ব আম পাকানোর দায়ে ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

অভিযানে ছয় আম ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। তারা হলেন, মো. নুরুল (৭৩), ফয়সাল আহমেদ (২৫), মো. তাবারুল (২৬), রমজান আলী (২৯), আব্দুস সোবহান (৪২) ও মনিরুল ইসলাম (৫৫)। র্যাব ছাড়াও অভিযানে অংশ নেয় বিএসটিআই এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন।
গত বৃহস্পতিবার যাত্রাবাড়ী ফলের আড়তে অভিযান চালিয়ে ১ হাজার মণ আমের পাশাপাশি ৪০ মণ খেজুরও ধ্বংস করা হয়। ওই সময়ও আমে ইথোপেনের অস্তিত্ব পাওয়া যায়। ক্ষতিকর এমন আম বিক্রির দায়ে আশা বাণিজ্যালয়ের লুৎফুর রহমান ও জাকির হোসেনকে এক বছর করে, মোস্তফা এন্টারপ্রাইজের মো. মোস্তফা ও সাতক্ষীরা বাণিজ্যালয়ের মো. ইয়াসিনকে ছয় মাস করে, এস আলম বাণিজ্যালয়ের মিঠুন সাহা ও বিসমিল্লাহ ট্রেডার্সের মো. শহিদুলকে দুই মাস করে, অমিউর ট্রেডার্সের রণজিৎ রাজবংশীকে তিন মাস, মেহেদী হাসান ও রেজাউলকে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে এর আগে গত ১৫ মে কারওয়ান বাজারের ফলের আড়তে আরেক অভিযানে অপরিপক্ব ৬০০ মণ আম জব্দ করা হয়। ওই দিন সকাল আটটা থেকে থেকে দুপুর পর্যন্ত চলা ওই অভিযানে জব্দ করা আম নষ্ট করে ফেলা হয়। অপরিপক্ব আম বিক্রির অভিযোগে আটজনকে দুই থেকে তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D