২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ণ, মে ১৫, ২০১৮
খুলনা : খুলনা সিটি করপোরেশন নির্বাচনে শঙ্কা ও ভীতির পরিবেশ সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন কেন্দ্র থেকে পোলিং এজিন্টদের বের করে দিয়েছে বলে অভিযোগ করেছেন বলে বিএনপির মেয়রপ্রার্থী নজরুল ইসলাম মঞ্জু।
তিনি বলেছেন, আমার পোলিং এজিন্টদের বের করে দেওয়া হয়েছে এবং এমন অবস্থার সৃষ্টি করা হয়েছে এটাকে কোনোভাবেই সুষ্ঠু ভোট বলার উপায় নেই। এ ব্যাপারে নির্বাচন কমিশনের কার্যকর কোনো উদ্যোগও দেখতে পাচ্ছি না।
তিনি আরো বলেন, ক্ষমতাসীন দলের ক্যাডাররা পুরো নির্বাচনের পরিবেশটাই কুলষিত করে ফেলেছে। এ ব্যাপারে পুলিশ প্রশাসনও অজ্ঞাত কারণে নীরব দর্শকের ভূমিকা্ পালন করছে।
তিনি অভিযোগ করে বলেন, ভোটের শুরুতেই ৪০টি কেন্দ্র থেকে ধানের শীষ প্রার্থীর এজেন্টদের বের করে দেয়া হয়েেছ।
সকাল পৌনে ১১টায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই অভিযোগ করেন।
তিনি বলেন, ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু জানিয়েছেন সকাল সাড়ে ৮টায় মধ্যে পুলিশের সহায়তায় ৪০টি কেন্দ্র থেকে বিএনপির এজেন্টদের বের দেওয়া হয়েছে। আমরা খবর পাচ্ছি, অধিকাংশ কেন্দ্রে এজেন্টরা ঢুকতে পারছে না। অতীতের মতো সেই একই স্বরুপ, একই সন্ত্রাসের পুনরাবৃত্তি।
রিজভী আরো অভিযোগ করে বলেন, আওয়ামী কর্মীরা বিভিন্ন কেন্দ্রে গিয়ে নৌকার এজেন্টদের নিরাপত্তা দিয়ে বলেছেন যে, আমরা বাইরে দাঁড়িয়ে আছি, আপনারা নৌকা মার্কায় সিল মারতে থাকেন। এখানে ভোটারদের সিল মারার চাইতে আপনারা সিলমারা অব্যাহত রাখুন।
এর আগে মঙ্গলবার সকাল ৮টা থেকে একযোগে খুলনা সিটি করপোরেশনের ২৮৯টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়।
সকালে নগরীর পাইওনিয়ার বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান শেষে কেন্দ্র থেকে বেরিয়ে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী তালুকদার আবদুল খালেক সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় বলেন, জনগণের রায় যে দিকেই যাক না কেন তা মেনে নেব।
অন্যদিকে সকালে বিএনপির মেয়রপ্রার্থী নজরুল ইসলাম মঞ্জু ভোট দিয়েছেন রহিমা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে। ভোট কেন্দ্র থেকে বেরিয়ে এসে তিনি ২৫-৩০ ভোট কেন্দ্র থেকে পোলিং এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য তিনি নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান।
এর আগে প্রয়াত বাবা-মায়ের প্রতি শ্রদ্ধা জনিয়েছেন বিএনপির মেয়রপ্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। সকাল সাড়ে সাতটার দিকে নগরীর টুথপাড়া কবরস্থানে যান তিনি।
সেখানে বাবা মায়ের আত্মার শান্তি কামরায় দোয়ার পাশাপাশি এবং মোনাজাত করেন মঞ্জু। এ সময় তার সঙ্গে দলের নেতা-কর্মীদের পাশাপাশি ছিলেন বেশ কয়েকজন স্বজন।
মঙ্গলবার খুলনার আলোচিত এই নির্বাচনে ভোট শুরু হয় সকাল আটটায়। চলবে বিকাল চারটা পর্যন্ত। তার আগে থেকেই ভোটাররা কেন্দ্রে লাইন ধরেন।
ভোটকে ঘিরে খুলনায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। সকালে ভোট শুরুর আগেই কেন্দ্রে কেন্দ্রে শুরু দেখা যায় ভোটারদের লাইন।
নির্বাচনে মঞ্জুর প্রতিদ্বন্দ্বী মোট চার জন। তবে তার প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের তালুকদার আবদুল খালেক। নৌকা মার্কার খালেকের মতো ধানের শীষের মঞ্জুও ভোটে নিশ্চিত জয়ের আশা করছেন।
তবে গত ২৪ এপ্রিল ভোটের প্রচার শুরুর পর থেকেই মঞ্জু তার কর্মী-সমর্থকদের হয়রানি করার অভিযোগ এনেছেন পুলিশের বিরুদ্ধে। ভোটের আগের রাতেও রিটার্নিং কর্মকর্তা ইউনুচ আলীর কাছে এই অভিযোগ করে খুলনার পুলিশ কমিশনার হুমায়ুন কবির এবং মহানগরের পাঁচ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
মঞ্জুর প্রধান প্রতিদ্বন্দ্বী তালুকদার আবদুল খালেক অবশ্য মঞ্জুর এসব অভিযোগ তাদের ট্র্যাডিশন বা ঐতিহ্য বলে মন্তব্য করেছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D