২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ণ, মে ১৫, ২০১৮
খুলনা সিটি করপোরেশন নির্বাচনে নিশ্চিত পরাজয়ের ভয়ে বিএনপি ধারাবাহিক অভিযোগ করে নির্বাচন প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। বিএনপির অপপ্রচার জনগণ প্রত্যাখ্যান করবে বলে দাবি করে নানক খুলনায় জয়ের আশা ব্যক্ত করেন।
মঙ্গলবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। বিএনপি নেতা রুহুল কবির রিজভীর বক্তব্যের প্রতিক্রিয়ায় জাহাঙ্গীর কবির নানক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
সাবেক প্রতিমন্ত্রী নানক বলেন, ‘নয়াপল্টনের স্থায়ী বাসিন্দা রিজভী সাহেব। আজ সকাল থেকেই এবং তার আগে থেকেই একই কায়দায় তিনি এই ভোটগ্রহণের ব্যাপারে বিভিন্ন প্রশ্ন তুলছেন।’
তিনি বলেন, একদিকে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য ভূরি ভূরি অভিযোগ, আরেক দিক থেকে নির্বাচনে অংশগ্রহণ করা—এটা স্ববিরোধী।
তিনি বলেন, খুলনার এই অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য মিডিয়ার সামনে নানাবিধ গুজব রটাচ্ছেন।
তিনি বলেন, ‘এ দেশের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সকাল থেকে যে খবর পরিবেশন করছে, সেই তথ্য অনুসারে এবং আমাদের পাওয়া তথ্য অনুসারে খুলনা মহানগরে যারা ভোটে অংশগ্রহণ করেছেন, আমরা তাদের অভিনন্দন জানাই।’
জাহাঙ্গীর কবির নানক বলেন, খুলনা সিটি নির্বাচন হচ্ছে। এই নির্বাচন অত্যন্ত আনন্দ, উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে। নারী-পুরুষ নির্বিশেষে সব ভোটার ভোটকেন্দ্রে ভোট দিচ্ছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, শিক্ষাবিষয়ক সম্পাদক সামসুর নাহার চাপা, উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D