৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ণ, মে ৮, ২০১৮
সিলেটের গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক লায়েক আহমদ আর নেই(ইন্না…………রাজেউন)। মঙ্গলবার (৮ মে) দুপুর ১২টা ২০ মিনিটে তিনি সিলেট ওয়েসিস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
লায়েক আহমদ গোলাপগঞ্জ উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের বাগিরঘাট গ্রামের নাজমুল হকের পুত্র এবং এক কন্যা ও দুই পুত্র সন্তানের জনক।
উল্লেখ, গত সোমবার (৭ মে) সকালে লায়েক আহমদ মোটর সাইকেল যোগে সিলেটে আসছিলেন। ঢাকাদক্ষিন-গোলাপগঞ্জ সড়কের রাঙাডহর বাজার নামক স্থানে আসা মাত্র একটি পিকআপ ভ্যানের মুখোমুখি হলে তিনি নিজেকে বাঁচাতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের দেয়ালে পড়ে যান। এ সময় তাঁর মাথা ও মুখে আঘাত লাগে। আহতাবস্থায় স্থানীয়রা তাৎক্ষণিক তাঁকে সিলেট ওয়েসিস হাসপাতালে নিয়ে গেলে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসক তাঁকে আইসিইউতে ভর্তি করেন। এখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে তিনি মারা যান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D