২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৫ পূর্বাহ্ণ, মে ৯, ২০১৮
ভোলা: ‘আগামী বছরের ডিসেম্বরে ফাইনাল খেলা হবে। খেলা হবে দু’দলের মধ্যে। আর মাঠে রেফারির দায়িত্বে থাকবে নির্বাচন কমিশন (ইসি)। আমরা খালি মাঠে গোল দিতে চাই না। ২০১৯ সালের নির্বাচনী মাঠে বিএনপির সঙ্গে মোকাবিলা করে আমরা জয়ী হবো’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।
মঙ্গলবার দুপুরে ২৫ কোটি টাকা ব্যয়ে ১০০ শয্যাবিশিষ্ট চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লা আল ইসলাম জ্যাকব এমপি।
চরফ্যাসনের ব্রজগোপাল টাউন হলে আয়োজিত এই সুধী সমাবেশে সভাপতিত্ব করেন ডা. রথীন্দ্রনাথ মজুমদার। সমাবেশে আরও বক্তব্য রাখেন- স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ সিরাজুল হক খাঁন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাঃ আবুল কালাম আজাদ, স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল এম এ মাহী। চরফ্যাসন উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি নুরুল ইসলাম ভিপি প্রমুখ।
মন্ত্রী বলেন, ‘২০১৯ সালের জাতীয় নির্বাচন শেখ হাসিনার অধীনেই হবে। ওই নির্বাচনে বিএনপি আসতে বাধ্য হবে এবং হারবে। কারণ, শেখ হাসিনার উন্নয়ন দেখে মানুষ আবারও আওয়ামী লীগকেই ভোট দেবে।’
শেখ হাসিনাকে উন্নয়নের নেত্রী উল্লেখ্য করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সারা বিশ্ব বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করছে। ছিটমহল উদ্ধার, পদ্মাসেতু নির্মাণ, বিদ্যুৎ উৎপাদনসহ সব ক্ষেত্রেই উন্নয়নের মডেল এখন বাংলাদেশ। আর সেই উন্নয়নের নেত্রী বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা।’
দুপুরে মধ্যাহ্নভোজ ও বিশ্রাম শেষে দক্ষিণ-পূর্ব এশিয়ার সুউচ্চ জ্যাকব টাওয়ার ও বিনোদন পার্ক পরিদর্শন, চরফ্যাসন-মনপুরার সাবেক সংসদ সদস্য মরহুম অধ্যক্ষ মিয়া মোহাম্মদ নজরুল ইসলাম এর কবর জিয়ারত করেন স্বাস্থ্যমন্ত্রী।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D