৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৫ পূর্বাহ্ণ, এপ্রিল ২৯, ২০১৮
রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল। তিনি রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে মায়ানমারের ওপর চাপ অব্যাহত রাখবেন বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্বস্ত করেছেন।
শনিবার অস্ট্রেলিয়া সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক বৈঠকে টার্নবুল এই প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন। টার্নবুলের বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্সানুল করিমের বরাত দিয়ে বার্তা সংস্থা বাসস এই তথ্য জানিয়েছে।
এসময় শেখ হাসিনা রোহিঙ্গাদের বাংলাদেশে অস্থায়ী আশ্রয় দেওয়া সম্পর্কে তার সরকারের নেওয়া পদক্ষেপের বিষয়টি ম্যালকম টার্নবুলকে জানান। সেই সঙ্গে জোর করে বাস্তুচ্যূত এসব রোহিঙ্গাদের জন্য বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনার কথাও ব্যক্ত করেন।
শেখ হাসিনা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টার্নবুলকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে তিনি তা গ্রহণ করে বলেন, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে সুবিধাজনক সময়ে তিনি ঢাকা সফর করবেন। এসময় পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী বৈঠকে উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D