৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩২ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০১৮
দেশের ৫টি গুরুত্বপূর্ণ জেলার ইংরেজি নামের বানান বদলে যাচ্ছে। জেলাগুলো হলো চট্টগ্রাম, কুমিল্লা, যশোর, বরিশাল ও বগুড়া।
প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় ২ এপ্রিল এটি প্রস্তাব আকারে উত্থাপন করা হবে। অনুমোদন সাপেক্ষে গেজেট পাশ করে তা বাস্তবায়ন করা হবে।
এতদিন, চট্টগ্রাম জেলা ও বিভাগের ইংরেজি বানান ছিল Chittagong, এখন বাংলা নামের সাথে মিলিয়ে তা Chattagram রাখার প্রস্তাব করা হয়েছে। এছাড়া, বরিশালের ইংরেজি বানান Barisal-এর স্থলে Barishal, বগুড়ার ইংরেজি বানান Bogra-এর স্থলে Bagura, যশোরের বানান Jessore-এর বদলে Jashore এবং কুমিল্লার বানান Comilla-এর স্থলে Kumilla করার প্রস্তাব আসছে।
উল্লেখ্য, এর আগে ১৯৮২ সালে রাজধানী ঢাকার নামের ইংরেজি বানান Dacca-এর থেকে পরিবর্তন করে Dhaka করা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D