২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৪ পূর্বাহ্ণ, আগস্ট ২৯, ২০১৭
কুয়ালালামপুর : কথায় আছে, ভালবাসা নাকি সব কিছু জয় করতে পারে এবং প্রবাদটি আন্দ্রেয়া আদরিয়ানা এবং আলফিয়ান রিজালের অকৃত্রিম ভালবাসায় আরো একবার বাস্তব সত্য হিসেবে প্রকাশ পেয়েছে।
গত বছর ইসলামে ধর্মান্তরিত আন্দ্রেয়া (৩১) ভয়াবহ ক্যান্সারে আক্রান্ত আলফিয়ানকে বিয়ে করার মাধ্যমে তার নিখাঁদ ভালবাসার প্রমাণ দেন।
আলফিয়ান বর্তমানে চতুর্থ স্তরের কোলন ও হার্ট ক্যান্সারে ভুগছেন; যেটি গত মার্চে পরীক্ষা-নিরীক্ষার পর ধরা পড়ে।
আন্দ্রেয়া জানান, আলফিয়ানের চতুর্থ স্তরের কোলন ক্যান্সার সত্ত্বেও তার সঙ্গে বিয়েতে তিনি খুবই আন্তরিক। তিনি আলফিয়ানকে তার সবচেয়ে ভাল বন্ধু বলে স্বীকার করেন।
বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর আন্দ্রেয়া বলেন, ‘আমি নিশ্চিত যে তিনি আমার জন্য সেরা সঙ্গী।’
১২ বছর আগে মাল্টিমিডিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সময় তাদের দু’জনের প্রথম সাক্ষাৎ হয়।
আন্দ্রেয়া মালয়েশিয়ার সারাওয়াকে জন্ম গ্রহণ করেন। গত বছর তিনি ইসলামে ধর্মান্তরিত হন।
আলফিয়ানের ভয়াবহ রোগ নির্ণয় সম্পর্কে জিজ্ঞাসা করা হলে আন্দ্রেয়া বলেন, ‘তিনি প্রায়ই মানসিক অবসাদের কথা বলতেন এবং পরবর্তীতে রক্তক্ষরণের কারণে ১০ দিনের জন্য একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি হন। যাইহোক, সেই সময়ে ডাক্তার তার রোগ নির্ণয় করতে ব্যর্থ হয়।
তিনি বলেন, ‘গত বছর আলফিয়ানকে আবারো হাসপাতালে ভর্তি করা হয় এবং ডাক্তার তখনো তার রোগ খুঁজে পেতে ব্যর্থ হন। পরে চলতি বছরের প্রথমদিকে তার মধ্য জন্ডিসের উপসর্গ তৈরি হয় এবং সেলাইয়াং হাসপাতালের রেফার্ড করা হয়। সেখানে চতুর্থ পর্যায়ের ক্যান্সার ধরা পড়ে।’
রিজাল আব্দুল্লাহ (৬১) ও আয়েশা সেলামাত (৫৭) দম্পতির একমাত্র সন্তান আলফিয়ান। আলফিয়ান জানান, আন্দ্রেয়া শুরু থেকেই তার পাশে রয়েছেন।
রিজাল বলেন, ‘তিনি সবসময় আমার পাশে আছেন, এমনকি আমার কঠিন সময়েও আমাকে সব ধরনের সহায়তা করেছে। আমার এমন অসুস্থ অবস্থার পরেও আমাকে গ্রহণ করতে ইচ্ছুক হওয়ার আমি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
কেমোথেরাপি চিকিৎসার জন্য তারা দু’জনে খুব শিগগিরই চীনের গুয়াংঝু যাচ্ছেন বলে জানান।
আলফিয়ান বলেন, ‘আমি আশা করি সেখানে আমার অবস্থার উন্নতি হবে।’
সূত্র: নিউ স্ট্রেইট টাইমস

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D