|
প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২৬
মৌলভীবাজারে শ্রীমঙ্গলে অবৈধভাবে বাংলাদেশ থেকে যাওয়ার চেষ্টাকালে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ওই ভারতীয় নাগরিকের নাম মিলান বর্মন (৫০)।
রোববার (২২ নভেম্বর) রাতে শ্রীমঙ্গলের রাজঘাট ইউনিয়নের বিদ্যাবিল চা বাগান (মোঘলাবস্তি) এলাকা থেকে তাকে আটক করা হয়।
সূত্র জানিয়েছে, রাতে বিজিবির নায়েক মো. দুলাল মিয়া সঙ্গীয় বিজিবি সদস্যদের নিয়ে শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট ইউনিয়নের বিদ্যাবিল চা বাগান (মোঘলাবস্তি) এলাকায় ডিউটি করছিলেন। এ সময় বিজিবির ওই টহলদল সীমান্ত পিলার হতে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দেখতে পান যে, এক ভারতীয় নাগরিক দুই বাংলাদেশি নাগরিকের সহায়তায় অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টা করছে।
এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ভারতীয় নাগরিক মিলান বর্মনকে (৫০) আটক করতে সক্ষম হয়। তবে তাকে সহায়তাকারী অন্য দুই ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি গত এক বছর পূর্বে সিলেট সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে দীর্ঘদিন ধরে বাংলাদেশে অবস্থান করছিলেন। পরবর্তীতে পলাতক দুই ব্যক্তির সহায়তায় পুনরায় অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। আটক ব্যক্তির নিকট বৈধ কোনো পাসপোর্ট ও ভিসা পাওয়া যায়নি। তবে তার নিজ নামীয় ভারতীয় আধার কার্ডের ফটোকপি উদ্ধার করা হয়।
এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে আটক ব্যক্তি ও পলাতক দুই ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D