জনগণকে সাথে নিয়ে যেকোনো নৈ’রাজ্য ও স’ন্ত্রাসের বি’রুদ্ধে ঐক্যবদ্ধ সিলেট জেলা ও মহানগর বিএনপি

প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২৬

জনগণকে সাথে নিয়ে যেকোনো নৈ’রাজ্য ও স’ন্ত্রাসের বি’রুদ্ধে ঐক্যবদ্ধ সিলেট জেলা ও মহানগর বিএনপি

নিজাম ইউ জায়গীরদার : কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা ও নৈরাজ্য প্রতিহত করার ঘোষণা দিয়ে সিলেটে বিশাল বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি। শুক্রবার (২০ নভেম্বর) বাদ জুমা সিলেট জেলা ও মহানগর বিএনপির যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

​কর্মসূচিতে নেতৃত্ব দেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং শ্রম, কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

​জুমার নামাজের পর নগরের কোর্ট পয়েন্ট এলাকা থেকে দুই মন্ত্রীর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি নগরের প্রধান ও গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়।

​‘চোরাগোপ্তা হামলা ছেড়ে দিনের আলোতে আসার আহ্বান’

পথসভায় বক্তব্যে দুই মন্ত্রী ও দলের জ্যেষ্ঠ নেতারা বলেন, দেশে যেকোনো ধরনের নাশকতা, অস্থিতিশীলতা ও নৈরাজ্য প্রতিহত করতে সিলেটের জাতীয়তাবাদী শক্তির সব ইউনিট ঐক্যবদ্ধভাবে রাজপথে সক্রিয় থাকবে।

​বক্তারা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সমালোচনা করে বলেন, রাতের আঁধারে চোরাগোপ্তা হামলা ও আগুন সন্ত্রাস না চালিয়ে সাহস থাকলে তাদের দিনের আলোতে প্রকাশ্যে রাজপথে আসা উচিত।

​উপস্থিত ছিলেন যাঁরা

বিক্ষোভ মিছিল ও পথসভায় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতারা অংশ নেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মিফতাহ সিদ্দিকী, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম, সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন।

​এ ছাড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী ও সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ জেলা ও মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে উপস্থিত ছিলেন।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট