সিলেটে নিষিদ্ধ সংগঠনের দুই নেতা-কর্মী গ্রেফতার

প্রকাশিত: ৫:১২ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৬

সিলেটে নিষিদ্ধ সংগঠনের দুই নেতা-কর্মী গ্রেফতার

সিলেট নগরীতে পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই নেতা-কর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৮টা ৪০ মিনিটের দিকে নগরীর কাজলশাহ এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন শ্রমিক লীগের নেতা রফিকুল ইসলাম ফেনুকে (৬২) গ্রেফতার করা হয়। তিনি নগরীর বাগবাড়ী এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত হাজী একরাম উল্লাহ।

পুলিশ জানায়, কোতোয়ালী মডেল থানার মামলা নং-২৬ (১৮ জুন ২০২৬) এবং জিআর নং-৩১২-এর সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর ৯(৩)/১০/১১/১২/১৩ ধারার মামলায় তিনি সন্দিগ্ধ আসামি। প্রাথমিক তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী, তিনি সংগঠনের কর্মীদের অর্থের জোগানদাতা এবং বিভিন্ন কার্যক্রম পরিচালনায় নির্দেশনা প্রদান করতেন বলে অভিযোগ রয়েছে।

এদিকে, এর আগে বুধবার সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে নগরীর জিন্দাবাজার পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে মো. নাঈম আহমদ (২৫) নামে আরও একজনকে গ্রেফতার করে পুলিশ। তিনি শাহপরান থানাধীন বাহুবল এলাকার আসক আলীর ছেলে।

পুলিশের তথ্য অনুযায়ী, কোতোয়ালী মডেল থানার মামলা নং-১৫ এবং জিআর নং-৫৩৪-এর সন্ত্রাসবিরোধী আইনের একই ধারার মামলায় তিনি সন্দিগ্ধ আসামি।

গ্রেফতার দুজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট