|
প্রকাশিত: ১০:৪৭ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৬
বরগুনার আমতলীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিল, ককটেল বিস্ফোরণ ও যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটেছে।
বুধবার (১৮ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার শাখারিয়া বাসস্ট্যান্ডসংলগ্ন পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, আমতলী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইশফাক আহমেদ ত্বোহার নেতৃত্বে একদল নেতাকর্মী মিছিল নিয়ে শাখারিয়া পেট্রোল পাম্পের সামনে আসেন। এ সময় তারা ‘জয় বাংলা’ স্লোগান দেন। একপর্যায়ে সেখানে ককটেল বিস্ফোরণ ঘটানো হয় এবং কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয় বলে অভিযোগ রয়েছে।
হঠাৎ ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনায় আশপাশের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই নিরাপদ আশ্রয়ে সরে যান।
খবর পেয়ে আমতলী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D