|
প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৬
ইউরোপ-আমেরিকাসহ বিভিন্ন দেশ থেকে আসা চিকিৎসকদের নিয়ে তাফিদা রাকিব ফাউন্ডেশনের উদ্যোগে সিলেটের জালালপুরের কাদিপুরে শামছুন্নেছা ওমেন্স কলেজে ২৬ জন বিদেশি চিকিৎসকের অংশগ্রহণে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) তাফিদা রাকিব ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ইউরোপ, আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ২৬ জন চিকিৎসক অংশ নেন। স্থানীয় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে এ আয়োজন করা হয়।
কর্মসূচির আয়োজকদের মধ্যে ছিলেন তাফিদা রাকিব ফাউন্ডেশনের অ্যাডভাইজার ও কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ওয়াজিদ হাসান সেলিম (বিইএম), কবির আহমদ, গিয়াস উদ্দিন ও মামুনূর রশিদ।
আয়োজক সূত্রে জানা যায়, তাফিদা রাকিব ফাউন্ডেশন এর আগেও দুইবার বিদেশি চিকিৎসকদের নিয়ে বাংলাদেশে এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করেছে। সেই ধারাবাহিকতায় এবারও বিদেশি চিকিৎসকদের নিয়ে বিনামূল্যে চিকিৎসাসেবার আয়োজন করা হয়।
শহরের কাছাকাছি গ্রামীণ জনপদ জালালপুরে এ ধরনের আন্তর্জাতিক চিকিৎসাসেবা কর্মসূচি স্থানীয় মানুষের জন্য বিশেষ সুযোগ তৈরি করেছে। এর মাধ্যমে সাধারণ মানুষ বিদেশি চিকিৎসকদের কাছ থেকে বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পেয়েছেন। মানবিক ও জনকল্যাণমূলক এ উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা। বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D