|
প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৬
‘সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’ সুরমা নদীর দক্ষিণ পাড়ে অবস্থিত সিটি কর্পোরেশনের ৯টি ওয়ার্ডসহ গোটা দক্ষিণ সুরমা উপজেলা নিয়ে আলাদা সিলেট দক্ষিণ সিটি কর্পোরেশন গঠনের দাবি জানিয়েছে।
গত ১৭ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় নগরভবনে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বরাবরে সদর দক্ষিণ তথা দক্ষিণ সুরমা এলাকার ন্যায়সংগত দাবি আদায় ও সুষম উন্নয়ন তরান্বিত করার লক্ষ্যে গঠিত অরাজনৈতিক সংগঠন ‘সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র পক্ষ থেকে দেয়া স্মারকলিপিতে এই দাবি জানানো হয়েছে।
স্মারকলিপি গ্রহণ করে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, দক্ষিণ সুরমার উন্নয়ন-অগ্রগতিতে আমার প্রচেষ্টা সকল সময়েই ইতিবাচক। বিগত সময়েও আমি দক্ষিণ সুরমা উপজেলার সামগ্রিক কল্যাণে চেষ্টা করেছি।
তিনি বলেন, ‘সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’ প্রণীত ২১ দফা সুপারিশনামা দেখে আমার সাধ্যের মধ্যে থাকা বিষয়গুলোর সমাধানে আমি চেষ্টা করবো। এ ব্যাপারে আপনারা নিশ্চিত থাকতে পারেন।
জনগণের কল্যাণে পেশকৃত সকল ন্যায়সংগত সুপারিশ বা দাবি পূরণে বর্তমান সরকার ইতিবাচক ভূমিকা পালন করছে উল্লেখ করে তিনি বলেন, ইনশাল্লাহ সরকার কোনভাবেই আপনাদের হতাশ করবে না।
এ সময় তিনি ‘সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।
সংগঠনের আহবায়ক বিশিষ্ট শিল্পপতি হাজী আব্দুল আহাদ ও সদস্য সচিব চঞ্চল মাহমুদ ফুলর এর নেতৃত্বে সিটি প্রশাসকের সাথে সাক্ষাৎকারী প্রতিনিধি দলে অন্যদের মধ্যে ছিলেন আহবায়ক কমিটির সিনিয়র সদস্য আব্দুল মালেক তালুকদার, জাহাঙ্গীর খান, শেখ মোঃ লায়েক মিয়া, দেলোয়ার হোসেন রানা প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D