সিলেটের অবকাঠামো ও যোগাযোগ উন্নয়নে একনেকে ৩ প্রকল্প অনুমোদন

প্রকাশিত: ৩:১১ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৬

সিলেটের অবকাঠামো ও যোগাযোগ উন্নয়নে একনেকে ৩ প্রকল্প অনুমোদন

নিজাম ইউ জায়গীরদার : সিলেট বিভাগের গ্রামীণ সড়ক ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার প্রকল্পসহ সিলেটের জন্য তিনটি গুরুত্বপূর্ণ প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার।

​বুধবার (১৮ নভেম্বর) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এসব প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন বাণিজ্যমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির।

​‘সিলেটবাসীর জন্য ৩টি সুসংবাদ’ শিরোনামে দেওয়া ওই বার্তায় তিনি জানান, গ্রামীণ অবকাঠামো উন্নয়নের পাশাপাশি অনুমোদিত অপর দুটি বড় প্রকল্প হলো—২০২৭ সালের মধ্যে সিলেট-ঢাকা রুটে নতুন ট্রেন চালু এবং সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে সুরমা নদীর ওপর নতুন সেতু নির্মাণ।

​সিলেটবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হওয়ায় ভিডিও বার্তায় বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট