রোগীদের টেস্টে পাঠিয়ে চিকিৎসকদের আয় ১,৮৬১ কোটি টাকা

প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৬

রোগীদের টেস্টে পাঠিয়ে চিকিৎসকদের আয় ১,৮৬১ কোটি টাকা

এ ছাড়া ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সঙ্গে চিকিৎসকদের আর্থিক সম্পর্কের তথ্য প্রকাশ বাধ্যতামূলক করার সুপারিশ করা হয়েছে। চিকিৎসায় অবহেলার অভিযোগ নিষ্পত্তি এবং ক্ষতিপূরণ নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনি কাঠামো তৈরির কথাও বলা হয়েছে।

প্রতিবেদনে আরও সুপারিশ করা হয়েছে, স্বাস্থ্যকর্মীদের নিয়োগ, বদলি ও পদোন্নতি ব্যবস্থাপনায় ডিজিটাল মানবসম্পদ তথ্যব্যবস্থা চালু করতে হবে। প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসাসেবা নিশ্চিত করতে সেখানে দায়িত্ব পালনকারী স্বাস্থ্যকর্মীদের জন্য বিশেষ প্রণোদনার ব্যবস্থা রাখতে হবে।

সরকারি কেনাকাটার সব তথ্য জনসমক্ষে প্রকাশ, চিকিৎসা সরঞ্জাম কেনা থেকে শুরু করে ব্যবহার পর্যন্ত প্রতিটি ধাপে জবাবদিহি নিশ্চিত এবং দুর্নীতির তথ্য প্রকাশকারীদের সুরক্ষা দেওয়ার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

নিয়ন্ত্রক সংস্থাগুলোর স্বাধীনতা নিশ্চিত করতে মন্ত্রী, সচিব ও সংসদ সদস্যদের এসব প্রতিষ্ঠানের প্রধান হওয়ার সুযোগ বন্ধ করার প্রস্তাব দিয়েছে সংস্থাটি। পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থাগুলোতে রোগী ও সাধারণ মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং স্বাধীন আপিলব্যবস্থা প্রতিষ্ঠার সুপারিশ করা হয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট