জৈন্তাপুর থেকে ছাত্রলীগ নেতা গ্রেফতার

প্রকাশিত: ৭:২৫ পূর্বাহ্ণ, নভেম্বর ১৪, ২০২৬

জৈন্তাপুর থেকে ছাত্রলীগ নেতা গ্রেফতার

সিলেটের জৈন্তাপুরে অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন সিলেট জেলা ছাত্রলীগের নেতাকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলার রাজবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা আটকের এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার মজিবুর রহমান রুহিত (২৬) সিলেট মহানগরীর শাহপরান থানাধীন খাদিম চৌমুহনী শাহ এলাকার রাজা মিয়ার ছেলে। রুহিত সিলেট জেলা ছাত্রলীগের নির্বাহী সদস্য। তিনি সিলেট জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলমের ভাগনে।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, অভিযান চালিয়ে মজিবুর রহমান রুহিতকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

তবে তার বিরুদ্ধে দায়ের করা মামলার বিবরণ এবং সেগুলোর বর্তমান অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট