|
প্রকাশিত: ১:৫২ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২৬
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া করে রাখা হয়েছে, বাকি সিদ্ধান্ত ভারতের বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। শনিবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
শেখ হাসিনার ফেরার প্রশ্নে বিবিসি একটা সংবাদ করেছে, আইনি প্রক্রিয়া খুঁজছে ভারত সরকার—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের পক্ষ থেকে আইনি প্রক্রিয়ায় যা যা করণীয় আমরা করে রেখেছি, এখন উনারা (ভারত) কী করবেন সেটা উনাদের বিষয়।’ আইনমন্ত্রী বলেন, ‘আইনি সুযোগেই বাংলাদেশে আসবেন শেখ হাসিনা। এই যে এক্সট্রাডিশন চুক্তি যেটা, সেই চুক্তির আওতায় যখন তাকে প্রত্যর্পণ করা হবে—সেটা একটা আইনি প্রক্রিয়া। আইনমন্ত্রী বলেন, ‘অ্যাপিলেট ডিভিশন এই ধরনের মামলায় ডিলে বা কন্ডোন করার আইনগত কোনো সুযোগ নেই। কারণ স্পেশাল ল’তে কন্ডোন করার কোনো সুযোগ রাখেনি। উনারাই সে আইন করে গেছেন।’
তিনি বলেন, ‘আমাদের একটা সংবিধান আছে। সেই সংবিধানে ১৯৭৩ সালে উনার বাবা (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান) যে সংশোধনী এনে গেছেন, ৪৭-এর ৩ অনুচ্ছেদে বলা আছে, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বা সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তি মৌলিক অধিকারের দাবিদার হতে পারবেন না। এটা ওনাদের করা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D