শনিবার মৌলভীবাজারে যেসব এলাকায় ৯ ঘণ্টা থাকবে না বিদ্যুৎ

প্রকাশিত: ১০:৩০ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৬

শনিবার মৌলভীবাজারে যেসব এলাকায় ৯ ঘণ্টা থাকবে না বিদ্যুৎ

জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য মৌলভীবাজারের কুলাউড়া ও জুড়ী উপজেলায় শনিবার (১৪ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এতে দুই উপজেলার সব এলাকার গ্রাহক সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের শিকার হবেন।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) কুলাউড়া বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কুলাউড়া ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপকেন্দ্রের আওতাধীন কুলাউড়া ও জুড়ী উপজেলার সব ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

এর ফলে নির্ধারিত সময়ে দুই উপজেলার সর্বত্র বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। মেরামত ও সংরক্ষণ কাজ শেষ হলে পুনরায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন নির্বাহী প্রকৌশলী মো. শাহাদাত হোসেন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট