ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ আরোহী নিহত

প্রকাশিত: ১১:২৭ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৬

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ আরোহী নিহত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অজ্ঞাতনামা একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) ভোররাত ৩টা ৪ মিনিটে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার সমষপুর এলাকায় মাওয়ামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ঢাকার মিরপুরের পশ্চিম শেওড়াপাড়ার মনজুরুল আলম বাবুর ছেলে রাফি (২০) ও জাহাঙ্গীর আলমের মেয়ে জান্নাতুল মাওয়া জ্যোতি (১৯)।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানান, ঢাকা থেকে মোটরসাইকেলে করে মাওয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন ওই দুই তরুণ-তরুণী। পথে সমষপুর এলাকায় অজ্ঞাতনামা একটি গাড়ি তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে হাসাড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটির নম্বর ঢাকা মেট্রো-ল-৪৪-৫৯৪৩।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও জানান, সড়ক দুর্ঘটনা এড়াতে যানবাহনের নির্ধারিত গতিসীমা মেনে চলা, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং পরিহার এবং ট্রাফিক আইন অনুসরণ করা জরুরি। এ জন্য চালক ও যাত্রীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন তিনি।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট