|
প্রকাশিত: ১১:১০ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২৬
সিলেট জেলা যুবদলের সাবেক সভাপতি ও মহানগর দায়রা জজ এর পিপি এডভোকেট মুমিনুল ইসলাম মুমিন বলেছেন, গণতন্ত্র পুনঃ উদ্ধার ও ফ্যাসিস্ট শেখ হাসিনা পতনের আন্দোলন সংগ্রামে দেশ নায়ক তারেক রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র নির্দেশে বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি প্রবাসে থেকেও পূর্তগাল বিএনপি নেতা সাইদুল ইসলাম আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছেন। সকলের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে। তিনি বলেন, দেশে বিএনপি ক্ষমতায় আসার পর দেশ শান্তিপূর্ণ ভাবে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, তখনই একটি চক্র খুনী হাসিনার মত বিভিন্ন ভাবে দেশকে অশান্ত করার পায়রাতা করছে। সেদিকে সচেতন হয়ে দেশ ও জনগণের স্বার্থে নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
তিনি গত ২ নভেম্বর সোমবার রাতে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ ওয়ান সিটি বঙ্গবাজারে জিন্দাবাজার ইউনিট বিএনপি, যুবদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে পূর্তগাল বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য সাইদুল ইসলাম এর সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদলের সাবেক সভাপতি শাহ নেওয়াজ বখত তারেক। উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি কয়েছ আহমদ, এনামুল হক সোহেল, যুবদল নেতা ইসহাক আহমদ, জামিল আহমদ, নাসির উদ্দিন রাহিম, লুৎফুর রহমান, সেলিম আহমদ শেলু, শহীদুজ্জামান সুমন, সুমন চৌধুরী, আনোয়ার হোসেন রাজু, রাহাত আহমদ টিপু, হোসেন আহমদ চৌধুরী রনি, মেহরাব ভূইয়া পলাশ, রুম্মান রাজু, শেখ শরিফ আহমদ, ফাহিম আহমদ তারেক, জুনেদ আহমদ প্রমুখ।
সংবর্ধিত অতিথির বক্তব্যে পূর্তগাল বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য সাইদুল ইসলাম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ লালন করে দেশের কল্যাণে দলের দুর্দিনে কাজ করেছি। আগামীতেও দলের পক্ষে কাজ করে যাবে ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি সাইদুল ইসলাম-কে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা প্রদান করেন প্রধান অতিথি সহ নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D