সিলেটে দুই বেকারিকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২৬

সিলেটে দুই বেকারিকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

সিলেট নগরের তালতলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অভিযোগে দুই বেকারিকে মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১ নভেম্বর) দুপুরে সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. রাকিবুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসন জানায়, অভিযানে নোংরা পরিবেশে কেক, বিস্কুট ও পাউরুটি তৈরির দায়ে লাকী বিস্কুট ফ্যাক্টরিকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, বিভিন্ন অনিয়ম ও ত্রুটি পাওয়ায় সাদিয়া লাইভ বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সিলেট জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষায় ভেজালবিরোধী ও নিরাপদ খাদ্য নিশ্চিত করার অভিযান অব্যাহত থাকবে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট