সিলেটে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক

প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২৬

সিলেটে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক

সিলেটে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মো. কাওছার আহমদ (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) রাত আনুমানিক ৭টার দিকে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখার একটি দল জালালাবাদ থানাধীন উপরপাড়া পয়েন্টের পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটক কাওছার আহমদ সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রনিখাইল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ফেদারগাঁও গ্রামের বাসিন্দা। তিনি মৃত আব্দুল সোবহানের ছেলে।

পুলিশ জানায়, এ ঘটনায় জালালাবাদ থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ধারায় মামলাটি রুজু করা হয়।

পরে আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট