সিলেটে মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২৬

সিলেটে মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

সিলেট-বিয়ানীবাজার সড়কের চারখাই এলাকায় সড়ক পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় গুরতর আহত এক ব্যবসায়ী এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রবিবার (২৫ অক্টোবর) রাত ১১টার দিকে তিনি মারা যান।

নিহত মোহাম্মদ আতাই মিয়ার বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের খালপার গ্রামে।

নিহতের জামাতা সোনা মিয়া জানান- গত মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে ব্যবসায়ীক কাজে আতাই মিয়া বিয়ানীবাজারের চারখাই বাজারে যান। সেই এলাকার সুরমা গাছতলায় সড়ক পারাপারের সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে সজোর ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে রেখে যায়।

পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালের আইসিইইউ-তে ভর্তি করেন। সেখানে ৬ দিন চিকিৎসাধীন থাকার পর রবিবার রাতে তিনি মারা যান।

সোনা মিয়া সোমবার (২৬ অক্টোবর) বেলা ২টার দিকে জানান- ময়না তদন্ত শেষে লাশ তারা বাড়িতে নিয়ে যাচ্ছেন। দাফনের পর তারা মামলা দায়ের করবেন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট