সিলেট পাসপোর্ট অফিস থেকে যুবলীগ নেতা আটক

প্রকাশিত: ২:৪০ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২৬

সিলেট পাসপোর্ট অফিস থেকে যুবলীগ নেতা আটক

সিলেটে পাসপোর্ট অফিস থেকে শামীম আহমদ (৫২) নামে যুবলীগের এক নেতাকে আটক করেছে পুলিশ।

রোববার (২৫ অক্টোবর) সিলেটের পাসপোর্ট অফিস থেকে তাকে আটক করা হয়। শামীম আহমদ সিলেট মহানগর যুবলীগের ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি। তাঁর বাবার নাম আব্দুল মোতালেব।

মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শামীম আহমদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে। তাঁকে রোববার আদালতে সোপর্দ করা হয়েছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট