১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৭ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০১৭
সিলেট নগরীর আম্বরখানা ইলেকট্রিক সাপ্লাই এলাকায় রোববার অভিযান চালিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব)-৯এর সদস্যরা অপহরণকারী চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে। এ সময় অপহৃত এক ব্যক্তিকেও উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে-চৌকিদেখীর মৃত নুর মিয়ার পুত্র মোঃ আজিজ আহসান ওরফে কুটি (২৮), বিশ্বনাথের দশঘর গ্রামের কামাল আহমদের পুত্র মোঃ রাবেল আহমদ ওরফে রাবেল (৩৪), কোম্পানীগঞ্জের কলাবাড়ি গ্রামের মৃত আতাউর রহমানের পুত্র মোঃ হারুন মিয়া (২৬) এবং নগরীর খাসদবির (বন্ধন এফ ২০) নম্বর বাসার মৃত সুলতান মিয়ার পুত্র চাদ আহমদ উজ্জ¦ল ওরফে উজ্জ্বল (২০)। এ সময় তাদের কাছ থেকে দুটি ছুরিও উদ্ধার করা হয়।
র্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র এএসপি মাঈন উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১, সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল এয়ারপোর্ট থানাধীন আম্বরখানা সাকিনস্থ ইলেট্রিক সাপ্লাই রোড যুগভেরী কমপ্লেক্স দি কেন্ট হোমিও হল এর সামনে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। তাদেরকে এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব সূত্র জানিয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D