সিলেটে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২৬

সিলেটে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

সিলেট নগরীর কাজলশাহ মসজিদের পাশের রাস্তার ধারে রোববার (২৫ অক্টোবর) বিকেল পৌনে ৩টার দিকে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে পাঠায়।

সন্ধ্যা সোয়া ৭টা পর্যন্ত ওই নারীর নাম-পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির জানান, নিহত নারীর নাম, ঠিকানা ও পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মরদেহটি হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট