|
প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২৬
মৌলভীবাজারের কুলাউড়ায় তিনটি প্রেসক্লাবের সাংবাদিকদের সমন্বয়ে ‘কুলাউড়া প্রেসক্লাব’-এর ৯ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে সিনিয়র সাংবাদিক এম শাকিল রশীদ চৌধুরীকে আহ্বায়ক এবং মো. মছব্বির আলীকে সদস্যসচিব করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শকু সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন এবং এ বিষয়ে দিকনির্দেশনা দেন।
সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরী এবং বর্তমান সাংগঠনিক সম্পাদক আব্দুল মুক্তাদির মনু।
নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন ময়নুল হক পবন, মোক্তাদির হোসেন, এম আতিকুর রহমান আখই, নাজমুল বারী সোহেল, তাজুল ইসলাম, মাহফুজ শাকিল ও রফিকুল ইসলাম মামুন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D