|
প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২৬
সিলেটের জৈন্তাপুরে তৈয়ব আলী ডিগ্রি কলেজ-সংলগ্ন এলাকা থেকে নজরুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৫ অক্টোবর) দুপুর দেড়টার দিকে জৈন্তাপুর মডেল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
নিহত নজরুল ইসলাম কিশোরগঞ্জ জেলার ইটনা থানার রাজিবপুর এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার দুপুরে তৈয়ব আলী ডিগ্রি কলেজ এলাকায় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
এ সময় মরদেহের পাশে স্যান্ডেলভর্তি একটি ঝুড়ি পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি ফেরি করে বিভিন্ন পণ্য বিক্রি করতেন। ফেরি করার সময় হঠাৎ অসুস্থ হয়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মৌল্লা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D