সিলেটে হামের উপসর্গে আরেক শিশুর মৃত্যু

প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২৬

সিলেটে হামের উপসর্গে আরেক শিশুর মৃত্যু

সিলেটে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরেক শিশুর মৃত্যু হয়েছে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ৪ মাস বয়সী ওই শিশুর নাম আদিল আহমদ। তার বাড়ি সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকায়।

আদিলকে নিয়ে এ বছর হাম ও উপসর্গে সিলেট বিভাগে মারা গেছেন ১৯২ জন। এর মধ্যে সিলেটে সর্বোচ্চ ৭৯ জন, সুনামগঞ্জে ৬৯ জন, হবিগঞ্জে ২৯ জন ও মৌলভীবাজারে ১৫ জন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১০২ জনে।

এদিকে, সর্বশেষ ২৪ ঘণ্টায় (সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) সিলেট বিভাগে ১৪১ জন হা-উপসর্গের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫৬ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৬৩ জন, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৩ জন এবং ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন।

তাদরে নিয়ে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৫১১ জন রোগী চিকিৎসাধীন। যার মধ্যে সর্বোচ্চ ১৮৩ জন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং দ্বিতীয় সর্বোচ্চ ১৭২ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি আছেন।

এছাড়া সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৬২ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৩০ জন এবং গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪ জন চিকিৎসাধীন রয়েছেন। নর্থ ইস্ট, পার্কভিউ, উইমেন্স মেডিকেলসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও বেশ কয়েকজন রোগী চিকিৎসাধীন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট