লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় ১জনকে যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশিত: ১০:৫০ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২৬

লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় ১জনকে যাবজ্জীবন কারাদণ্ড

লালমনিরহাটের হাতীবান্ধায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় নুরনবী নামে এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ মামলায় অপর দুই আসামি নির্দোষ প্রমানিত হওয়ায় খালাস দিয়েছেন আদালত।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে এ রায় ঘোষণা করেন লালমনিরহাট  শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক নিত্যানন্দ সরকার।

এজাহার সূত্রে জানা যায়, ২০১৫ সালে ভিক্টিমকে তার বাবা শাক ক্ষেত দেখতে পাঠিয়েছিল, সেখান থেকে ভিক্টিমকে ভুট্টা ক্ষেতে নিয়ে যায় আসামি নুরনবী। ক্ষেতের নিড়ানী যন্ত্র পাসুন দেখিয়ে জোড় পূর্বক ধর্ষণ করে ভিডিও ধারণ করে। এ ঘটনাশ ভিক্টিমের বাবা  লালমনিরহাটের হাতিবান্ধা থানায় মামলা দায়ের করেন। এ ন্যাক্কার জনক ঘটনায় ১৯ জনের সাক্ষ্য গ্রহন শেষে এ মামলার রায় দিয়েছে আদালত।

এবিষয়ে রাস্ট্রপক্ষের আইনজীবী অ্যাডঃ লুৎফর রহমান জানান, এ রায়ে বাদি পক্ষ সন্তুষ্ট, বিজ্ঞ আদালত ন্যায় বিচার দিয়েছেন। এ রায়ে সমাজের অপরাধ প্রবণতা  কমে যাবে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট