কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ

প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২৬

কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ ও সততা স্টোরের শুভ উদ্বোধন হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রহিমপুর ইউনিয়নের অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে দূর্নীতি দমন কমিশনের আয়োজনে ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষা উপকরণ বিতরণ ও সততা স্টোরের শুভ উদ্বোধন করেন দুদক সমন্বিত হবিগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মো. এরশাদ মিয়া।

অভয় চরণ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আশিষ বিজয় দেব কানুনজ্ঞর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন নাহার পারভীন, সুজা মেমোরিয়াল কলেজের গভর্নিং বডির সভাপতি দুরুদ আহমদ, কমলগঞ্জ উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল হান্নান চিনু, শ্রীমঙ্গল উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রফি আহমেদ চৌধুরী, কমলগঞ্জ দুপ্রকের সহসভাপতি আহমদ সিরাজ, প্রতাপ চন্দ্র সিংহ, সাধারণ সম্পাদক আহমদ শোকরানা, অভয় চরণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাজ্জাদুর রহমান, কমলগঞ্জ দুপ্রক সদস্য আব্বাস আলী, লুৎফুর নাহার, সিদ্দেক আলী, জাহাঙ্গীর আলম প্রমুখ।

অনুষ্ঠানে দূর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে বিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট