|
প্রকাশিত: ১১:০৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২৬
ওমান থেকে দেশের মাটিতে পা রেখেছিলেন যুবক এমডি সুজন (৩০)। কিন্তু ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হওয়ার পর থেকেই নিখোঁজ রয়েছেন তিনি।
নিখোঁজ ওই প্রবাসীর গ্রামের বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের বাউধরন গ্রামে। স্বজনরা জানিয়েছেন, ওই প্রবাসী মানসিক সমস্যায় ভুগছিলেন। ফলে উদ্বেগ আর উৎকষ্ঠায় দিন কাটছে পরিবারের লোকজনের।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় তিন বছর পর গত ২০ সেপ্টেম্বর ওমানের মাসকাট থেকে ওমান এয়ারের ‘WY-497’ ফ্লাইটে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হন সুজন। তাঁকে গ্রামেরবাড়িতে নিতে আসতে পরিবারের সদস্যরা ঢাকা বিমানবন্দরে অপেক্ষা করছিলেন। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সুজনকে দেখতে না পেয়ে চিন্তিত হয়ে পড়েন স্বজনরা। অনেকক্ষণ অপেক্ষার পর স্বজনরা বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ ও সিসিটিভির ফুটেজ পরীক্ষা করে নিশ্চিত হন যে, সুজন বিমানবন্দর থেকে বাইরে বের হয়েছেন। কিন্তু টার্মিনাল থেকে বের হওয়ার পর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন। তাঁর সঙ্গে থাকা মোবাইলে বিদেশি নম্বর থাকায় নেটওয়ার্ট মিলছে না।
সুজনের নিখোঁজ হওয়ার পর ঢাকার বিভিন্ন স্থানসহ সম্ভাব্য আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজি করেও কোনো খোঁজ পাওয়া যায়নি।
এ বিষয়ে নিখোঁজ সুজনের ভগ্নিপতি পলাশ মিয়া বলেন, সিসিটিভি ফুটেজে সুজনকে সুস্থ অবস্থায় বিমানবন্দর থেকে বের হতে দেখা গেছে। কিন্তু বের হওয়ার পরই সে কোথায় হারিয়ে গেল আমরা বুঝতে পারছি না। তাঁর নিখোঁজে চরম উৎকষ্ঠায় সময় কাটছে পরিবারের লোকজনের।
তিনি বলেন, কিছুদিন ধরে সুজনের মানসিক সমস্যা দেখা দেয়। সে দেশে ফেরার জন্য ছটফট করছিল। তাই ওমানে থাকা তাঁর ভাই তাকে দেশে পাঠিয়ে দেয়। এজন্য আমরা তাকে এয়ারপোর্ট থেকে গ্রহণের জন্য গিয়েছিলাম। কিন্তু তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি।
আমরা এই বিষয়ে আইনি সহায়তার জন্য জগন্নাথপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিচ্ছি।
কেউএমডি সুজনের অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকলে, কিংবা কেউ যদি তাঁকে কোথাও দেখে থাকলে পরিবােরের সাথে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগের নাম্বার : ০১৭৩৪৭৯৬২৩০

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D