|
প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২৬
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ৮টায় নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে পতনঊষার ইউনিয়ন জনমিলন কেন্দ্রে শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ তালুকদার।
শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক ও পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খানের সভাপতিত্বে ও শিক্ষক জমশেদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওমর ফারুক, শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি আব্দুল হান্নান চিনু, আবুল ফজল চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিসবাউর রহমান চৌধুরী, মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস খান, ইউপি সদস্য তোয়াবুর রহমান, পতনঊষার ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুস শহীদ, সমাজসেবক সুলেমান আহমেদ, আনোয়ার খান, তালেব আহমেদ, শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত সভাপতি আফরোজ খান, সাধারণ সম্পাদক হেলাল খানসহ নতুন কমিটির সদস্যবৃন্দ, ব্যবসায়ী ও এলকার সামাজিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নব-নির্বাচিত কমিটির সদস্যদেরকে শপথ বাক্য পাঠ করান পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান। অনুষ্ঠানের শুরুতে নির্বাচিতদেরকে ফুল দিয়ে বরণ করা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D