|
প্রকাশিত: ৯:১১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২৬
সিলেট নগরীর মিরের ময়দান এলাকায় বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের কমপ্লেক্সের ভেতর থেকে দেলোয়ার (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের নাক ও কান দিয়ে রক্ত ঝরতে দেখা গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
মঙ্গলবার (৪ জুন) সন্ধ্যায় বেতার কেন্দ্রের কর্মীরা সীমানাপ্রাচীরের ভেতরে মরদেহটি পড়ে থাকতে দেখে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেন। পরে রাত পৌনে ৯টার দিকে সিলেট কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ শুরু করে।
পুলিশ জানিয়েছে, নিহত দেলোয়ার নগরের মুন্সিপাড়া এলাকার বাসিন্দা। বেতার কমপ্লেক্সের দেয়াল ঘেঁষে মরদেহটি পড়ে ছিল।
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাইনুল জাকির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন রয়েছে কি না এবং কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। সুরতহাল ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে।
বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ তারিক বলেন, ‘মরদেহটি বেতারের কোনো কর্মী বা সংশ্লিষ্ট কারও নয়। এটি কীভাবে এখানে এলো, তা পুলিশ তদন্ত করছে। আমরা আইনি প্রক্রিয়ায় সব ধরনের সহযোগিতা করছি।’
পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D