সিলেটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৩ বছর পর গ্রেফতার

প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২৬

সিলেটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৩ বছর পর গ্রেফতার

সিলেটে ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে ১৩ বছর পলাতক থাকার পর গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)।

এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে শাহপরাণ (রহ.) থানার নোয়াগাঁও চড়ারপাড় পরগনা বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় জকিগঞ্জ থানার একটি ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামি আব্দুল আহাদ (৪০) সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার চাঁনপুর এলাকার আব্দুল মানিকের ছেলে।

এসআরবি জানায়, ২০১৩ সালে দায়ের হওয়া ওই মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এরপর থেকে তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট