সেনাকুঞ্জে আরিফুল হক চৌধুরীর পুত্রের বিবাহোত্তর সংবর্ধনা, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর যোগদান

প্রকাশিত: ১২:৩১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২৬

সেনাকুঞ্জে আরিফুল হক চৌধুরীর পুত্রের বিবাহোত্তর সংবর্ধনা, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর যোগদান

নিজাম ইউ জায়গীরদার : শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর পুত্র আসিফুল হক চৌধুরীর বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান মহাসমারোহে অনুষ্ঠিত হয়েছে গতকাল ১৯ সেপ্টেম্বর শনিবার। 

রাজধানীর ঢাকা সেনাকুঞ্জে সন্ধ্যা রাতে আয়োজিত এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, জাতীয় সংসদের সদস্যবৃন্দ এবং দেশের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আগত সম্মানীয় অতিথিরা নবদম্পতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তাঁদের উত্তরোত্তর সুখ, সমৃদ্ধি ও দীর্ঘ দাম্পত্য জীবনের জন্য শুভকামনা জানান। মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও তাঁর পরিবারের সদস্যরা উপস্থিত সকল অতিথিকে আন্তরিক অভ্যর্থনা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

মনোজ্ঞ এই সংবর্ধনা অনুষ্ঠানে দেশের উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তা, কূটনৈতিক কোরের প্রতিনিধি এবং সমাজের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট