নরসিংদীতে নিজ কন্যার সর্বনাশ করার অভিযোগে পিতা গ্রেপ্তার

প্রকাশিত: ৮:২৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২৬

নরসিংদীতে নিজ কন্যার সর্বনাশ করার অভিযোগে পিতা গ্রেপ্তার

নরসিংদীতে নিজের ১৪ বছর বয়সী মাদ্রাসাপড়ুয়া মেয়েকে ধর্ষণ ও নির্যাতনের ভিডিও মোবাইলে ধারণ করার অভিযোগে হালিম মিয়া (৪০) নামের এক পিতাকে অভিযুক্ত করা হয়েছে।

প্রায় ৬ মাস ধরে ভয়ভীতি দেখিয়ে নিজ মেয়েকে ধর্ষণ ও নির্যাতনের ভিডিও মোবাইল ফোনে ধারণ করেছিলেন অভিযুক্ত বাবা। ভুক্তভোগী মেয়ের সৎ বোন বাবার মোবাইল ফোন ঘাঁটতে গিয়ে আপত্তিকর ভিডিওগুলো দেখতে পেলে চাঞ্চল্যকর এই ঘটনাটি প্রকাশ্যে আসে।

নিজ নাবালিকা কন্যাকে ধর্ষণের অভিযোগে পিতা মো: হালিম মিয়া (৩৫) কে গ্রেপ্তার করেছে নরসিংদী মডেল থানা পুলিশ। অভিযুক্ত পিতা দীর্ঘদিন যাবৎ তার নাবালিকা কন্যাকে শহরের শীলমান্দি মহল্লার নিজ বাড়িতে জোরপূর্বক ধর্ষণ করে আসছিলো এবং তা ভিডিও ধারণ করে রাখে।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। অভিযুক্ত পিতাকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে নরসিংদী সদরের বিভিন্ন স্থানে স্থানীয় বাসিন্দা সামাজিক ও রাজনৈতিক ব্যানারে একাধিক প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ ঘটনায় নাবালিকার মামা সফিকুল ইসলাম বাদী হয়ে নরসিংদী মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার প্রেক্ষিতে নরসিংদী সদর মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ যৌথ অভিযান চালিয়ে শুক্রবার ভোরে চট্টগ্রামের হাটহাজারী এলাকার একটি মাজার থেকে তাকে গ্রেপ্তার করে। এর আগেও তাকে গ্রেপ্তারের জন্য নরসিংদী, মুন্সীগঞ্জ, সিলেটের গোয়াইনঘাট জেলায় অভিযান চালিয়েছিল।

শুক্রবার বিকালে নরসিংদী মডেল থানার সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। এসময় নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো: আশিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজীব শাহরীন, নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ আর এম আল মামুন ও গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কায়েস উপস্থিত ছিলেন। গ্রেফতারকৃত আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট