দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন প্রকল্প অনুমোদন

প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২৬

দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)-এর বৈঠকে দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন চালুর প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ বৈঠকে প্রকল্পটির অনুমোদন হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারম্যান তারেক রহমান।

অনুমোদিত প্রকল্প অনুযায়ী, ঢাকা–নারায়ণগঞ্জ–জয়দেবপুর রুটে দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন চলাচল করবে। প্রায় ৩ হাজার ৮২২ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এ প্রকল্পটি ২০৩১ সালের মধ্যে চালুর পরিকল্পনা রয়েছে সরকারের।

একই বৈঠকে রাজধানীকেন্দ্রিক আরও তিনটি মেট্রোরেল প্রকল্পেরও অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে মেট্রো রেল লাইন–৫ সাউদার্ন রুট, মেট্রো রেল লাইন–১ এবং মেট্রো রেল লাইন–৫ নর্দান রুট।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এই তিনটি মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় আড়াই লাখ কোটি টাকা।

প্রকল্পগুলোর মধ্যে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকার অর্থায়নে মেট্রো রেল লাইন–১ (বিমানবন্দর–কমলাপুর) এবং মেট্রো রেল লাইন–৫ নর্দান (হেমায়েতপুর–ভাটারা) প্রকল্পের সংশোধিত ব্যয় প্রস্তাব অন্তর্ভুক্ত রয়েছে।

এছাড়া এশীয় উন্নয়ন ব্যাংক ও দক্ষিণ কোরিয়ার যৌথ অর্থায়নে নতুন মেট্রো রেল লাইন–৫ সাউদার্ন (গাবতলী–দাশেরকান্দি) প্রকল্পটিও অনুমোদন পেয়েছে বলে জানা গেছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট