|
প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২৬
সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে পৌর শহরের বাটকেখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো- বাটকেখালী এলাকার মীর সাদ্দাম হোসেনের ছেলে মোহাম্মদ লাবিব হোসেন (১০) এবং একই এলাকার হাবিবুর রহমানের মেয়ে উম্মে হাবিবা (১০)। তারা দুজনই সাতক্ষীরা মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে স্কুলে যাওয়ার আগে বাটকেখালী এলাকার একটি পুকুরে গোসল করতে নামে তারা। বেশ কিছুক্ষণ পার হয়ে গেলেও ঘরে না ফেরায় স্বজনরা তাদের খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরপাড়ে শিশুদের জুতা দেখতে পেয়ে পরিবারের লোকজনের সন্দেহ হয়।
পরে আশপাশের লোকজন দ্রুত পুকুরে নেমে তল্লাশি চালিয়ে দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি পুলিশ জানার পর ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D