|
প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২৬
আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রাত থেকেই গ্যাস সংকটের সুরাহা শুরু হতে পারে বলে জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে ২১টি ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে প্রায় তিন ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
ফজলুল হক বলেন, প্রধানমন্ত্রী বৈঠকে আশ্বস্ত করেছেন যে নতুন করে তৈরি হওয়া গ্যাস ও বিদ্যুৎ সংকট দ্রুত সমাধান করা হবে এবং আগের স্বাভাবিক সরবরাহ পরিস্থিতিতে ফিরে যাওয়া সম্ভব হবে। তার ভাষায়, “আগামীকাল (মঙ্গলবার) রাত থেকেই ইনশাআল্লাহ আমরা আগের অবস্থায় ফিরতে পারব- এটাই বৈঠকের সবচেয়ে বড় স্বস্তির খবর।”
তিনি আরও জানান, সরকারের উদ্যোগ এবং বিকল্প উৎস থেকে আমদানি ব্যবস্থার মাধ্যমে আগামী কয়েক দিনের মধ্যেই গ্যাস সরবরাহ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে পারে।
এর আগে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরও জানিয়েছিলেন, বিকল্প উৎস থেকে আমদানি এবং সরকারের উদ্যোগে দ্রুতই গ্যাস সরবরাহ আগের অবস্থায় ফিরবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D