কমলগঞ্জে চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা

প্রকাশিত: ৯:১২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২৬

কমলগঞ্জে চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা

মৌলভীবাজারের কমলগঞ্জে জেসি চৌধুরী (১৮) নামে এক তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ ও পরিবার।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) উপজেলার মুন্সীন্সবাজার ইউনিয়নের নারায়ণক্ষেত্র গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জেসি চৌধুরী ওই গ্রামের জামাল চৌধুরী ও রুবি বেগমের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে স্বাভাবিক কাজকর্ম শেষ করে একপর্যায়ে নিজের ঘরে সিলিংয়ের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় জেসিকে। পরে স্বজনেরা পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের খবর দেন। খবর পেয়ে মুন্সীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ আহমদ তরফদার এবং কমলগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ ও পরিবার। চিরকুটে লিখা ছিল “সবে আমাকে মাফ করি দিও, আমি মানসিক কষ্ট আর নিতে পারছিনা”।

কমলগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রাজিব রায় জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যু সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট