সিলেটে অস্ত্রের তথ্য দিলে পরিচয় গোপন রেখে পুরস্কার

প্রকাশিত: ১০:৫৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২৬

সিলেটে অস্ত্রের তথ্য দিলে পরিচয় গোপন রেখে পুরস্কার

সারা দেশে হারানো সরকারি অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ অভিযানে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‍্যাব) প্রধান সমন্বয়কারী সংস্থা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সিলেটেও অচীরেই সেই অভিযান শুরু হবে। তথ্যটি নিশ্চিত করেছেন র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

তিনি বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় জানান- হারানো সরকারি অস্ত্রের তথ্য দিয়ে গোপনে ও নিরাপদে পুরস্কার নেওয়া যাবে। অস্ত্র উদ্ধারে পরিচালিত বিশেষ যৌথ অভিযানে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি আমরা।

তিনি জানিয়েছেন- হারানো সরকারি অস্ত্রের তথ্য দিতে সিলেটের র‍্যাবের হটলাইন নম্বর হচ্ছে- ০১৭৭৭৭১০৯৯৯ (কন্ট্রোল রুম) ও 0 1777-710956 (মিডিয়া অফিসার)।

এছাড়া সারা দেশের জন্য হটলাইন নম্বরগুলো হচ্ছে- ০১৭৭৭৭১১৪৪১, ০১৭৭৭৭১১৪৪২, ০১৭৭৭৭১১৪৪৩, ০১৭৭৭৭১১৪৪৪ এবং ০২৫৫৬৬৯৯৯৯।

র‍্যাব কর্মকর্তা কে এম শহিদুল ইসলাম সোহাগ আরও জানান- এসব নম্বরে ইমো, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও ভাইবার ব্যবহার করেও তথ্য দেওয়া যাবে।
র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে এবং নিরাপদে তথ্য দেওয়ার সুযোগ রয়েছে।

এদিকে, সর্বশেষ অভিযান চালিয়ে ৪টি পরিত্যক্ত এয়ারগান উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে এ অভিযান পরিচালিত হয়।

কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান- মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে র‍্যাব-৯, সদর কোম্পানির একটি আভিযানিক দল গোলাপগঞ্জ উপজেলা পরিষদ এলাকায় অবস্থানকালে গোপন সংবাদ পায় যে, ঢাকাদক্ষিণ ইউনিয়নস্থ দক্ষিণ সড়কের পূর্ব পাশের জঙ্গলে এয়ারগান রয়েছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে এ পাহাড়ি জঙ্গলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৪টি এয়ারগান উদ্ধার করা হয়। এ সময় কাউকে আটক করা না গেলেও র‍্যাবের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

তিনি আরও জানান- ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে এ পর্যন্ত র‍্যাব-৯ সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া এলাকা থেকে ৫১টি আগ্নেয়াস্ত্র, ১০৪ রাউন্ড গুলি, ৬টি ম্যাগাজিন, বিপুল পরিমাণ বিস্ফোরক এবং ১৫৫টি এয়ারগান উদ্ধার করেছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট