কমলগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২৬

কমলগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

“মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা” প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগে দিবসটি পালিত হয়।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা স›দ্বীপ তালুকদারের সভাপতিত্বে ও সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মীর আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনামূর রহিম বাবর, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সোমা ভট্টাচার্য, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো: আবুল হোসেন, কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম, প্রধান শিক্ষক ছন্দা বেগম, অসমঞ্জু প্রসাদ রায় চৌধুরী, সহকারী শিক্ষক নজরুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, একটি সমৃদ্ধ ও উন্নত সমাজ গঠনে নিরক্ষরতা দূরীকরণের বিকল্প নেই। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে এবং দেশের প্রতিটি নাগরিককে মানবসম্পদে রূপান্তরিত করতে উপানুষ্ঠানিক শিক্ষার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেবল অক্ষজ্ঞানই নয়, বরং জীবনমুখী ও কারিগরি শিক্ষার মাধ্যমে মানুষকে আত্মনির্ভরশীল করে তোলাই বর্তমান সময়ের বড় চ্যালেঞ্জ। সভায় বক্তারা কমলগঞ্জ উপজেলার শতভাগ মানুষকে সাক্ষরতার আওতায় আনার জন্য সরকারি প্রচেষ্টার পাশাপাশি স্থানীয় সামাজিক সংগঠন ও শিক্ষকদের সমন্বিতভাবে কাজ করার আহবান জানান।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট