সিলেটে ৬৯৩ পিস ভারতীয় ফ্রাইডিল-স্কাফ সিরাপসহ যুবক আটক

প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২৬

সিলেটে ৬৯৩ পিস ভারতীয় ফ্রাইডিল-স্কাফ সিরাপসহ যুবক আটক

সিলেটের কোম্পানীগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬৯৩ পিস ভারতীয় ফ্রাইডিল ও স্কাফ সিরাপ উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাজুল মিয়া (২৮) নামে এক যুবককে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ মহাসড়কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উছমান গনির নেতৃত্বে পুলিশের একটি দল মহাসড়কে সন্দেহভাজন একটি ট্রাকে তল্লাশি চালায়। এ সময় ট্রাক থেকে ভারতীয় ৬৯৩ পিস ফ্রাইডিল ও স্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন ট্রাকটি জব্দ করা হয়। পাশাপাশি মাদক পরিবহনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাজুল মিয়াকে আটক করা হয়। তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা উত্তরপাড়ার শফিক মিয়ার ছেলে।

পুলিশের তথ্যমতে, উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উছমান গনি বলেন, “মাদকবিরোধী বিশেষ অভিযানে একটি ট্রাক জব্দ, মাদক কারবারে জড়িত একজনকে আটক এবং বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে।”

এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট