|
প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২৬
সিলেট হাম রোগের উপসর্গ নিয়ে আরও এক তরুণীর মৃত্যু হয়েছে। এর আগে আরও দুই কিশোরী ও এক নার্সের মৃত্যু হয় এ রোগে।
এই তরুণীকে নিয়ে সিলেট বিভাগে হাম রোগ ও তার উপসর্গে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৮ জনে।
এর মধ্যে নিশ্চিত হামে ১০ জন এবং উপসর্গ নিয়ে ১৪৮ জনের মৃত্যু হয়েছে।
রবিবার (৬ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে হাম সংক্রান্ত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
জানা গেছে, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া সুমাইয়া (১৮ বছর ৮ মাস) মৌলভীবাজারের জুড়ী উপজেলার আব্দুল মতিনের কন্যা।
এদিকে, গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল থেকে আজ সকাল ৮টা পর্যন্ত) ১১২ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে সিলেটের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৪৬৬ জন সন্দেহজনক হাম রোগী চিকিৎসাধীন।
জানা গেছে, চলতি বছরের শুরু থেকে আজ পর্যন্ত সিলেট বিভাগে মোট ১ হাজার ৩১ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে সিলেটে ৩৬৩ জন, সুনামগঞ্জে ৩৫৭ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং হবিগঞ্জে ১৫৩ জন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D